স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগর ও এর অব্যবহিত পরেই জেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা গুলি ঘটে। বজ্রপাতে মারা যাওয়া কৃষক রাসেল হোসেন (২৫) ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে। এবং নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪) পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।১৬ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় আকষ্মিক বজ্রপাতে এই মর্মান্তিক মৃত্যু হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের নিজ কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন, দুপুর সাড়ে ১২টার পর রাসেল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বজ্রপাতের অপর ঘটনায় নিহত শিক্ষার্থী আজিমুল ইসলামের স্বজনরা জানান, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বেলা ১ টার দিকে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে নিরাপদ স্থান মনে করে একটি বড় গাছের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে আজিমুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com