চুয়াডাঙ্গায় ডিএনসি র মাদক বিরোধী অভিযান জোরদার।আরো কয়েকজনকে মোবাইল কোর্টে জেল জরিমানা।
- আপডেট সময় : ০৬:৫২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বুধবার সকাল ১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আলমডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ফরিদপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিশারত আলী (৩৮) ও নওদা বন্ডবীল গ্রামের মৃত মওলা বক্সের ছেলেকলম (৫০) মাদক সেবনের অপরাধে ১ মাসের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা। ফকির পাড়ার মৃত কাশেমের ছেলে নুর আলম (৩২) কে ১ পিচ ইয়াবা, গোপীনাথপুর গ্রামের মাহাতাবের ছেলে ফিরোজ (৩০)কে ৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, বলরাম পুর গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ হোসেন (৩৩) কে ২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোহাম্মদ পুরের হাসিবুলের ছেলে সোহাগ (২১) কে ১ পিচ ট্যাপেন্টাডল ট্যবলেট রাখার অপরাধে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করে। এছাড়া চুয়াডাঙ্গা সদরের সুমিরদিয়া কলোনিপড়ার মজিব আলীর ছেলে তুহিন (২৫) কে ১ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন রাখার অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা সদরের পামপাড়া স্কুলপাড়ার মৃত বাদশার ছেলে আশাদুল (৫০) কে ৫ গ্রাম গাজা রাখার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।









