হিজলগাড়ি বহুমুখী কওমীয়া মাদ্রাসার হেফজ খানার ছাত্র সিয়াম নিজ ইচ্ছায় পালিয়ে গেছে–প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা।
- আপডেট সময় : ০৩:৩৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ অবশেষে চুয়াডাঙ্গা জেলা সদরের দর্শনা থানাধীন হিজলগাড়ী বহুমুখী কওমীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সিয়াম (১৪) র নিরুদ্দেশ হওয়ার জট খুলতে শুরু করেছে। সিয়াম অপহৃত হয়নি এবং তাকে কেউ চাঁদাও দাবি করেনি।এখানে স্বাভাবিকভাবে পালানোর ঘটনাকে অস্বাভাবিক করে অপহরণের নাটক মঞ্চস্ত করা হয়।এ সব প্রোপাগান্ডা ছড়িয়ে একটি স্বনামধন্য কওমীয়া মাদ্রাসার শিক্ষা কর্মকান্ডকে বাঁধাগ্রস্হ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করেছেন।
প্রাপ্ত তথ্য মোতাবেক,সম্প্রতি ওই মাদ্রাসায় সাপ্তাহিক রিভিসন পাট সেমিনার হয়।যাকে কওমীয়া মাদ্রাসার ভাষায় ” ছবিনা” বলা হয়।হেফজ খানার সকল পড়ুয়া ছাত্রদের থেকে পিছনের পড়া সবাইকে শোনানো সিস্টেম চলে প্রতি সপ্তাহে। যা রুটিন ছবিনা সেমিনার হিসাবে পরিচিত নেহালপুর ইউনিয়নের ডিহি ছবিনা সেমিনারে পিছনের মুখস্ত করা সুরাগুলো শুনানো সাপ্তাহিক দিন ছিলো শুক্রবারে।আনমোনা,চঞ্চল সিয়াম ছবিনা সেমিনারের আগেই বৃহষ্পতিবার বিকালে স্বাভাবিক ভাবেই মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্র জানায়,ইতিপূর্বে নিরুদ্দেশ ছাত্র সিয়াম (১৪)কে নিয়ে তার পিতা আফজাল ও তার পরিবারের মধ্যে হালকা পাতলা একটু অসুবিধা হয়েছিল। এর প্রেক্ষাপটে, সিয়াম তো মাদ্রাসায় আসতে চায় না এবং লেখাপড়াও করবে না। লেখাপড়া করতে নাকি তার ভালো লাগেনা। তো সব মিলে সিয়ামের উপর তার পিতা – মাতার একটুও চাপ ছিল। এতে, সিয়াম মানুষিকভাবে অস্বস্হিরতার মধ্যে ছিলো। একদিকে, পারিবারিক চাপ আবার,অন্যদিকে ছবিনা সেমিনারের চাপ।দুই চাপই সিয়ামকে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে বাঁধ্য করেছে বলে এলাকাবাসী মনে করেন।
সিয়াম মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও নিজের আত্মীয়-স্বজন কারোর বাসায় না গিয়ে তার ইচ্ছামত একেকদিন একেক এলাকায় নিরুদ্দেশ থাকতে চেষ্টা করছে।
মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ছাত্র প্রতিবেদককে জানায়, সিয়াম গত ৩ মাসের বাড়ি থেকে পাঠানো মাদ্রাসার বেতন, বিদ্যুৎ বিল ও জেনারেটর বিল জমা না দিয়ে নিজের কাছে রেখেছিলো এবং তার কাছে আরো ৮ হাজার টাকা ছিলো।সেসব টাকা নিয়েই সিয়াম পালিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম মুফতি আনোয়ার হোসেন জানান, মাদ্রাসার হেফজখানার ছাত্র সিয়াম(১৪) যে নিজ ইচ্ছাই পালিয়ে গেছে তার পুরো প্রমাণ মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে।সে দোস্ত বাজার দিয়ে গেছে তারও ভিডিও সংরক্ষিত আছে।এসব সিসিটিভি ফুটেজ দর্শনা থানা পুলিশকে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন,সিয়ামকে খুজে পেতে সাধ্য মোতাবেক চেষ্টা করা হচ্ছে।



















