ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারের সাংবাদিক ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন। মাখালডাঙ্গার জিয়া খাল পূণঃ খনন কর্মসূচীর উদ্ভোধন করে জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার। একটি ভালো মানের পৌরসভা চাই দর্শনা বাঁশি। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযান তুঙ্গে।আটক-৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন মেয়াদে জেল জরিমানা। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল আমিন খান। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে জেলা নাগরিক কমিটির ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন। জীবননগরের উথলী বাজারে ভোক্তার অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড। নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। হিজলগাড়ি বহুমুখী কওমীয়া মাদ্রাসার হেফজ খানার ছাত্র সিয়াম নিজ ইচ্ছায় পালিয়ে গেছে–প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা। সাঘাটায় ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু, অসহায় অসুস্থ বাবা-মা

চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে জেলা নাগরিক কমিটির ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন।

Sapla News
  • আপডেট সময় : ০৪:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে জেলা নাগরিক কমিটির ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জেলা শহরের শহীদ হাসান চত্বর বড় বাজার মোড়ে আজ সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা নাগরিক কমিটির আয়োজনে চুয়াডাঙ্গার উন্নয়নের রূপরেখা ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাথাভাঙ্গা নদী দখল- দূষণ রোধ, চুয়াডাঙ্গা শহরে ওভারপাস দ্রুত নির্মাণ সম্পন্ন, সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নতিকরণ ও আবুল হোসেন স্মৃতি সাধারণ গ্রন্থগার পৌরসভার দখল মুক্ত করে নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনী, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাবেক জেলা কমান্ডার আবু হোসেন , যুব উন্নয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জয়িতা জাহানারা খাতুন প্রমুখ। সভাটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব শেখ সেলিম।

প্রতিবাদ সমাবেশে কমিটির আহ্বায়ক মো. তৌহিদ হোসেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গতকালের একনেকের সভায় চুয়াডাঙ্গা ওভারপাস নির্মাণের জন্য ব্যয় বরাদ্দ করায় তাঁকে চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে চুয়াডাঙ্গা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থান পরিদর্শন এবং এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়কে স্বাগত ও অভিনন্দন জানান। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে নেতৃবৃন্দ উত্থাপিত ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে মত বিনিময় করেন। এসময় চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী,
কবি রিগ্যান এসকান্দার, মিলন বিশ্বাস, মো. শাহাবুদ্দিন, মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন আবে, অ্যাড. কাইজার হোসেন শিল্পী, লাবলু রহমান, শফিকুল ইসলাম শহর আলী, সাফায়েতুল ইসলাম, আবু বকর সিদ্দীক, জাহানারা বেগম, মাহাবুব হোসেন চাঁদ, মো.কলম, আবুল হাসেম, মরজিনা খাতুন মো. মহিউদ্দিন
প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে জেলা নাগরিক কমিটির ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন।

আপডেট সময় : ০৪:০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬