ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সরোজগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক হওয়া এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক মালিকের জিম্মায় প্রদান। চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ। চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে যুবক সালামের যাবজ্জীবণ কারাদন্ড। দর্শনা থানার অধীন পুলিশ ক্যাম্প গ্রামগুলোতে চলছে মাদক ও জুয়ার ভয়াল থাবা- চুয়াডাঙ্গা-২ আসনের এমপি’ র হস্তোক্ষেপ কামনা। নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা জীবননগর ডুমুরিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ববিতা খাতুন অবশেষে মারা গেছেন। দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Sapla News
  • আপডেট সময় : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, “খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী, বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলাপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক মানুষ খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬