ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার বাড়ল অপরিশোধিত তেলের দাম । সরোজগঞ্জে দুই মাদক কারবারীকে পুলিশ কর্তৃক আটকের পর ভ্রাম্যমান আদালত জেল -জরিমানা। চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার। নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সরোজগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক হওয়া এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক মালিকের জিম্মায় প্রদান। চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ। চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে যুবক সালামের যাবজ্জীবণ কারাদন্ড।

আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ।

Sapla News
  • আপডেট সময় : ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ সারাদেশে যখন কৃত্রিম জ্বালানি তেল সংকট সৃষ্টি করার বিষয়টি সামনে আসছে, আটক করা হচ্ছে অবৈধ জ্বালানি তেল মজুতদার এবং বিক্রেতাদের, দেওয়া হচ্ছে কারাদণ্ড ও অর্থদণ্ড। তখন অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের বিরুদ্ধে। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসানকে ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা- সমালোচনার ঝড়।
জানা যায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান তার মালিকানাধীন অনিবন্ধিত ‘স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ এর প্যাথলজি বিভাগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এবং সঠিক সময়ে সংবাদ সংগ্রহের জন্য পান্না আক্তার বরাবর ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের আবেদন করেন। সাংবাদিক নাহিদ হাসান অবেদন পত্রে লেখেন, ‘আমিসহ আরও দুইজন সংবাদকর্মী ও আমার মালিকানাধীন স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৩ জন ডাক্তার ও প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত জেনারেটর ব্যবহার করার জন্য ৫০ লিটার পেট্রোল ও অকটেন বিশেষ প্রয়োজন।’
এই আবেদনের প্রেক্ষিতে নাহিদ হাসানের জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ওপর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের জন্য সুপারিশ করেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কোনো নিবন্ধন নেই। এই প্রতিষ্ঠানটি অবৈধ।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদের একটি ডায়াগনস্টিক সেন্টারের জেনারেটরের জন্য এবং তার প্রেসক্লাবের ৫ জন সাংবাদিকের জন্য বিশেষ প্রয়োজনে জ্বালানি তেল সরবরাহের জন্য আবেদন করেছিলেন। তবে তার আবেদনের মূল কারণ কী সেটি তিনি দেখাননি, আমারও জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক অভিযোগ করে বলেন, এই প্রেসক্লাবের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সভাপতি নাহিদ ও সম্পাদক শাওন অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। যে কোনো কাজে তারা বিএনপির নাম ব্যবহার করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আর্থিক বিষয়ে তারা অত্যন্ত বেপরোয়া হয়ে গেছে। সংবাদ লেখা বা তৈরির ব্যাপারে এদের মনোযোগ নেই। এই তেল সরবরাহ নিয়ে তারা ব্যবসা করছে। তারা বেশ কিছু দিন ধরে পাম্প থেকে তেল নিয়ে অন্যত্র বিক্রি করছে, যা সবাই জানে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা খুবই প্রয়োজন বলে আমরা মনে করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ।

আপডেট সময় : ০৪:৫৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬