ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় গৃহবধূ সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ। এবার বাড়ল অপরিশোধিত তেলের দাম । সরোজগঞ্জে দুই মাদক কারবারীকে পুলিশ কর্তৃক আটকের পর ভ্রাম্যমান আদালত জেল -জরিমানা। চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার। নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সরোজগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক হওয়া এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক মালিকের জিম্মায় প্রদান। চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ।

কুলিয়ারচরে জনতা ব্যাংক ব্র্যান্ডিং কার্যক্রমের শুভ উদ্বোধন।

Sapla News
  • আপডেট সময় : ০৪:৩৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর, (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
১৭ ফেব্রুয়ারি দুপুর ১২ ঘটিকার সময় জনতা ব্যাংক পিএলসি কুলিয়ারচর শাখার আয়োজনে ব্যাংকের অভ্যন্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে সজ্জিত ব্রান্ডিং শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার বিশ্বাস, কিশোরগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রশিদ তরফদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জনতা ব্যাংক পিএলসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহকদের আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা দিতে শাখাগুলোকে যুগোপযোগী ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচর শাখার এই নতুন রূপায়ন গ্রাহকসেবাকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনতা ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নতুন ব্র্যান্ডিং শাখাটির সেবার মান ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনতা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক আলী আহমেদ।
তিনি শাখার কার্যক্রম তুলে ধরে বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়া জনতা ব্যাংক পিএলসি কুলিয়ারচর উপজেলা শাখার ব্যবস্থাপক জীবন্ত কান্তি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা এবং উক্ত শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জনতা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার আরিফুল হক মুন্না।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলিয়ারচরে জনতা ব্যাংক ব্র্যান্ডিং কার্যক্রমের শুভ উদ্বোধন।

আপডেট সময় : ০৪:৩৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬