দর্শনা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এলপিজির নতুন দাম নির্ধারণ

  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৪৩১ বার পড়া হয়েছে

স্টপ রিপোর্টার।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন যা ছিল এক হাজার ৪৫০ টাকা
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এ দাম ঘোষণা করেন। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ৬ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করেছিল বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা। চলতি বছরের জানুয়ারির শুরুতে সেই মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছিল।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি সাড়ে ১২ কেজির বোতলজাত এলপিজির নতুন দর ৮২৫ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলপিজির নতুন দাম নির্ধারণ

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫