ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি সালাহউদ্দিন।

  • আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

শাপলা নিউজ।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। এছাড়া একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের ওপরেই ছেড়ে দিতে চান বিএনপি নেতারা।

রোববার বেলা ১১টায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটি কমিশনের সঙ্গে বৈঠক করেছিলো। বৈঠকের বিরতিতে দলটির নেতারা সাংবাদিকদের জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নন তারা। এদিকে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপরেই ছেড়ে দেবার পক্ষে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না– এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা।

তিনি আরও বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দলটির এই নেতা বলেন, নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়ার পাঁচ বছর রাখার পক্ষে বিএনপি মত দিয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি সালাহউদ্দিন।

আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫