ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার বাড়ল অপরিশোধিত তেলের দাম । সরোজগঞ্জে দুই মাদক কারবারীকে পুলিশ কর্তৃক আটকের পর ভ্রাম্যমান আদালত জেল -জরিমানা। চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ: মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ফোন, উৎকণ্ঠায় পরিবার। নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সরোজগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে একাউন্ট হ্যাক হওয়া এক লক্ষ টাকা উদ্ধারপূর্বক মালিকের জিম্মায় প্রদান। চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আলমডাঙ্গা উপজেলা ইউএনও’র বিরুদ্ধে জ্বালানী তেল মজুদে এক সাংবাদিককে সহযোগিতা করে সংকট সৃষ্টির অভিযোগ। চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে যুবক সালামের যাবজ্জীবণ কারাদন্ড।

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে যুবক সালামের যাবজ্জীবণ কারাদন্ড।

Sapla News
  • আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ: চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত উল্লেখ করেছেন, উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। তবে আসামী ইতিপূর্বে হাজতে থাকার সময়কাল মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে যুবক সালামের যাবজ্জীবণ কারাদন্ড।

আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬