আলমডাঙ্গা পশু হাঁটে খাই খাই পার্টির সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক চাঁদাবাজের অভিযোগ।
- আপডেট সময় : ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌরসভাধীন আলমডাঙ্গা’র পশু হাঁটে বাঁশের খুঁটিতে গরু বাঁধার জন্য গরু ব্যবসায়ী এবং সাধারণ গরু বিক্রেতাদের নিকট থেকে জোর পূর্বক ভয় ভীতি দেখিয়ে গুন্ডামি সন্ত্রাসী কায়দায় হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ভয় ভীতি দেখিয়ে, জোর পূর্বক, জুলুম করে, গুন্ডামি করে, সন্ত্রাসী কায়দায় গরু ব্যবসায়ী এবং সাধারণ গরু বিক্রেতাদের নিকট থেকে অন্যায় ভাবে, অবৈধ ভাবে, অযৌক্তিক ভাবে, অনিয়মতান্ত্রিক ভাবে টাকা আদায় করা হচ্ছে প্রতি হাঁটেই । এই ভাবে গুন্ডামি এবং সন্ত্রাসী কায়দায় টাকা আদায় বন্ধ করার জন্য চুয়াডাঙ্গার ডিসি মহোদয়, এসপি স্যার,ইউএনও স্যার/ম্যাড্যাম, পৌরসভার প্রশাসক, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করছি। বিষয়টি অত্যন্ত জন গুরুত্বসম্পন্ন, এই বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। গুন্ডা বাহিনীর সদস্যদের বা সন্ত্রাসীদের কেন হাঁটের ইজারাদার কোন কিছু বলে না ? তাহলে কি এই গুন্ডা বাহিনীর সন্ত্রাসীদের সাথে হাঁটের ইজারাদার সহ যারা হাঁটের শেয়ারে আছেন তারা জড়িত ?
হাঁটে গরু বিক্রি হলে তো অবশ্যই গরু বিক্রয় কারী এবং ক্রয় কারী টোল দিয়ে থাকে। কিন্তু সব হাঁট মালিকের পক্ষ থেকে গরু বাঁধার জন্য যে সকল বাঁশের খুঁটি পোতা আছে, সেই সকল খুঁটিতে গরু বাঁধার জন্য গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ খাই খাই গ্রুপের সদস্যদের কেন হাজার হাজার টাকা দেওয়া লাগবে ?
নির্ভর যোগ্য সোর্সের মাধ্যমে জানা গেছে যে, এই হাঁটে


















