শিরোনাম :
জীবননগরে বজ্রপাতে রাসেল নামে এক যুবকের মৃত্য!
Sapla News
- আপডেট সময় : ০২:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল(২৫) র বজ্রপাতে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে মোতাবেক,, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টার দিকে রাসেল তার বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















