চুয়াডাঙ্গার পল্লীতে বিদ্যুৎ সরবরাহে তীব্র বৈষম্যের অভিযোগ:শহরে–স্বাভাবিক থাকলেও পল্লীতে তীব্র লোডশেডিং!
- আপডেট সময় : ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বিদ্যুৎ সরবরাহে টানাপড়েনের কারণে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রামে লোডশেডিং বাড়ানো হয়েছে। একদিকে যেমন গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ছে, অপরদিকে লোডশেডিংও । কোনও কোনও এলাকায় দিনে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গত কয়েক বছর ধরে লোডশেডিং কম হলেও এবার লোডশেডিং বাড়বে এবং মানুষকে এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, বলছেন সংশ্লিষ্টরা।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি খাতে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। এছাড়াও দেশে বিদ্যুৎকেন্দ্রের বকেয়া এবং জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। ইরান যুদ্ধ শেষ না হলে এই পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিদ্যুৎ সংশ্লিষ্টরা। জানা যায়, ইতোমধ্যে দেশে তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমানো হয়েছে। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতার তরল জ্বালানিনির্ভর ফার্নেস অয়েল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমিয়ে ২ হাজার ১০০ মেগাওয়াট করা হয়েছে।
এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় স্বল্পতার কারণে চুয়াডাঙ্গার জাফরপুরস্হ পিজিসিপি গ্রীডে যা সরবরাহ করা হচ্ছে।সেটা আবার ৩ ভাগ করে সরবরাহ করা হচ্ছে।এক ভাগ মেহেরপুর ওজোপাডিকো,একভাগ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও এক ভাগ চুয়াডাঙ্গা ওজোপাডিকো। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জন্য যেটা সরবরাহ করা হয়।সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়।এক ভাগ চুয়াডাঙ্গা পল্লী বিদ্যুতের জন্য এবং আরেক অংশ মেহেরপুর পল্লী বিদ্যুতের জন্য।
সে হিসাবে সরবরাহের ৩ ভাগ পল্লী বিদ্যুতের জন্য বরাদ্দ থাকার কথা।এখানে সে সরবরাহে বৈষম্য সৃষ্টি করে এক ভাগ কম দিয়ে শহরের চাহিদা মিটানোর চেষ্টা চলছে।শহরে দিনের বেলায় মাঝে মাঝে লোডশেডিং হলেও রাতের বেলায় স্বাভাবিক রাখা হচ্ছে।
আর, পল্লী বিদ্যুতের ক্ষেত্রে দিনের বেলায় মাঝে মাঝে গেলেও রাতের বেলায় ৫ ঘন্টার বেশি লোডশেডিং দেয়া হচ্ছে।
এর কারণে, পল্লীতে বেড়েছে ছিনতাই, চুরিসহ বিবিন্ন অপকর্ম।কৃষকরা তাদের ক্ষেতের ফসল বাড়িতে এনেও বিদ্যুতের কারণে সঠিকভাবে কাজ করতে পারছে না।সেই সাথের আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে গরু, ছাগলের নিরাপত্তা নিয়েও দুঃচিন্তায় পড়েছে।
বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করে পল্লীতে বিদ্যুৎ সরবরাহ লোডশেডিং কমিয়ে আনতে আহবান জানিয়েছে ভূক্তভোগীরা।


















