ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

সিমান্তে ৩ স্বর্ণের বারসহ আটক ১।

  • আপডেট সময় : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধি।
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী হরিপুর থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গণমাধ্যমকর্মীদের মেইলে পাঠানো এক বার্তায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বর্ণের বার উদ্ধার ও আটকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, গোপনে খবর পেয়ে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধীনের জীবননগর বিওপি’র টহল দল এদিন বেলা দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে ব্যাটারিচালিত ভ্যানসহ নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে ৪৮ আটক করে। এ সময় ভ্যান চালক কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশি করলে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৩টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলার পর অবৈধ স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগার জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিমান্তে ৩ স্বর্ণের বারসহ আটক ১।

আপডেট সময় : ০৯:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫