জীবননগর প্রতিনিধি।
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী হরিপুর থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গণমাধ্যমকর্মীদের মেইলে পাঠানো এক বার্তায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বর্ণের বার উদ্ধার ও আটকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, গোপনে খবর পেয়ে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধীনের জীবননগর বিওপি'র টহল দল এদিন বেলা দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে ব্যাটারিচালিত ভ্যানসহ নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে ৪৮ আটক করে। এ সময় ভ্যান চালক কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশি করলে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৩টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।
আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলার পর অবৈধ স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগার জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com