ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণই আমার শক্তি আমি সর্বসাধারণের পাশে থাকতে চাই।-দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দীন। আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাঁথিয়ায় আগুণে পুড়ে কৃষকের গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত – সর্বশান্ত কৃষক উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার দামুড়হুদা গোপালপুর মাঠে স্বামী পরিত্যক্তা জোবেদা কে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলার সভাপতি পদে নির্বাচিত আসাদুজ্জামান রাসেল। চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ। চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। চুয়াডাঙ্গা জেলায় যেভাবে জ্বালানী তেল সংকট সৃষ্টি করা হচ্ছে।।প্রশাসন বিষয়টি নিয়ে কি ভাবছেন?

আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Sapla News
  • আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

​চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় থানা পুলিশের এক সফল অভিযানে ১০০ (একশত) পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাতুল হাসান সোহাগ (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার কান্তপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিশেষ দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অন্তর্গত পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলী ও তার সংগীয় ফোর্স শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

​রাত আনুমানিক ০২:০৫ ঘটিকার সময় কান্তপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ী থেকে রাতুল হাসান সোহাগকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

​আটককৃত আসামীর নাম রাতুল হাসান সোহাগ (২২)। তিনি আলমডাঙ্গা থানার কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই যুবক।

​এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬