মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় থানা পুলিশের এক সফল অভিযানে ১০০ (একশত) পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাতুল হাসান সোহাগ (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার কান্তপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিশেষ দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার অন্তর্গত পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলী ও তার সংগীয় ফোর্স শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
রাত আনুমানিক ০২:০৫ ঘটিকার সময় কান্তপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ী থেকে রাতুল হাসান সোহাগকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত আসামীর নাম রাতুল হাসান সোহাগ (২২)। তিনি আলমডাঙ্গা থানার কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই যুবক।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com