ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা। মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.) টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা। জ্বালানী তেলের অভাব নেই।।উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।।৯ ফেব্রুয়ারি আরো ২ টি ভেসেল আসছে। খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার.। চুয়াডাঙ্গায় চলতি অর্থ বছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকার ২০৮.০৬ মেঃটন খাদ্যশস্য বরাদ্দ দেয়। রাসিকের সিটি নার্সিং কলেজে ৭১ জন নিয়োগে অনিয়মের অভিযোগ। জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেলো পথচারীর।

চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা।

Sapla News
  • আপডেট সময় : ১০:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা -১ ও চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দারুসসালাম ঈদগা ময়দানে আলমডাঙ্গা জামায়াতের উপজেলা আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন আমরা এমন রোজাদার হতে চাইনা যে রোজা আল্লাহর কাছে পৌঁছায় না। আমরা
মানবতার কল্যাণ করার জন্য,আপনাদের সেবক থাকার জন্য সংসদ সদস্য হয়েছি। তিনি বলেন কোন সংসদ সদস্যের শরীরে সরকারি বেসরকারি লেখা থাকে না,। তার কাজ দেখে বুঝা যাবে সে সরকারি না বেসরকারি, রাক্ষস না মানুষ । মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, কোটি পটি হতে চাই না, আমরা আপনাদের ছেড়ে ভারত, সিঙ্গাপুর পাড়ি জমাবো না। আমরা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে যে অনুদান দিবো, তা আপনারা ৫৪ বছরে দেখেননি। বর্তমানে আমরা সরকারি দপ্তরে ঘোরাঘোরি করছি। ৫ বছরের মধ্যে চুয়াডাঙ্গা -১ আসন ও চুয়াডাঙ্গা -২ আসনে এক ইঞ্চিও কাচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ । তিনি রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়,ইনসাফ ও মানবিক মুল্যবোধ তুলে ধরে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে
চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন,
সকল হুমকি ধামকি উপেক্ষা করে আপনারা আমাদের দুই ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। চুয়াডাঙ্গার সকল অধিবাসী আমরা অন্যায় অবিচার গুলো দেখতে চাই। এইজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। যেমনিভাবে ভোটের মাঠে নিজেদের টাকা খরচ করে আপনারা নির্বাচনের মাঠে কাজ করেছিলেন, আমাদের জন্য অপেক্ষায় ছিলেন না।এইজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
বিগত নির্বাচনে আপনারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন । এইজন্য আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। এখন আপনাদের অনেক দায়িত্ব। জনগণের আমানত জনগনের নিকট পৌঁছে দিতে হবে। আপনারা জাগ্রত থাকলে আমি জাগ্রত থাকবো।
আপনাদের অনেক দায়িত্ব। আমার চোখ, আপনাদের চোখ।
আপনাদের চোখগুলো জাগ্রত থাকলে আমি জাগ্রত থাকবো। আগামীতে মানবতার কল্যাণ সাধনে,ইনসাফ কায়েমে ভূমিকা রাখবো। আমরা জনগণের আমানত জনগনের কাছে ফিরিয়ে দিতে চাই। সাথে সাথে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি বন্ধের মাধ্যমে সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই । বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের জেলা সেক্রেটারি
অ্যাড. আসাদুজ্জামান বলেন,
সন্ত্রাস, জুলুম, অন্যায়, চাঁদাবাসী, সুদ, ঘুষ ধর্ষণ মুক্ত করতে হলে কুরআন ও হাদিসের নিকট আমাদের ফিরে আসতে হবে। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম।
এছাড়াও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, জামায়াতের জেলা ইউনিট সদস্য অ্যাড. মসলেম উদ্দিন। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মুসলেম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরশাখার আমির হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, আসমান খালি- গাংনী থানা আমির আব্বাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতি , বিভিন্ন ব্যবসায়িক সমিতি ও আলমডাঙ্গা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিনকে গণ সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা।

আপডেট সময় : ১০:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬