ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গা -১ ও ২ আসনের সংসদ সদস্যের গন সংবর্ধনা। মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.) টাঙ্গাইলে লৌহজং নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার। কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা। জ্বালানী তেলের অভাব নেই।।উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।।৯ ফেব্রুয়ারি আরো ২ টি ভেসেল আসছে। খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার.। চুয়াডাঙ্গায় চলতি অর্থ বছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকার ২০৮.০৬ মেঃটন খাদ্যশস্য বরাদ্দ দেয়। রাসিকের সিটি নার্সিং কলেজে ৭১ জন নিয়োগে অনিয়মের অভিযোগ। জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেলো পথচারীর।

খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার.।

Sapla News
  • আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজখামার মোড় এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, শনিবার ৭ মার্চ ২০২৬ সকাল ৯টা ৩৫ মিনিটে লবণচরা থানার একটি চৌকস টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ, খুলনার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।এ সময় সাতক্ষীরা মহাসড়কের নিজখামার মোড়স্থ আরআরপি এগ্রো ফার্মসের সামনে পাকা রাস্তার ওপর থেকে সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সুমী সাতক্ষীরা জেলার বাটকেখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত আশরাফ উদ্দীনের মেয়ে।অভিযানকালে তার হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় বিপুল আগ্নেয়াস্ত্রসহ নারী গ্রেফতার.।

আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬