ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের রাস্তার ইট লুটের ঘটনায় জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক। মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ‎সুন্দরবনে মুক্তিপণের দাবীতে আরো তিন জেলে অপহরণ। আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২। ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের আলোচিত মামলায় জামিন ‘আইন মেনেই সিদ্ধান্ত’ দেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন। আলমডাঙ্গায় ভোক্তা অফিসের অভিযানে এক ট্রেডার্সসহ ৪ বেকারীকে ২৬ হাজার টাকা জরিমানা। পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ। পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ! দর্শনা হল্ট স্টেশন এলাকায় নেশা ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের উদ্বেগ। রোজার মাসে অনাহারে বৃদ্ধা জরিনা বেগম, ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি ও দীর্ঘশ্বাস

‎সুন্দরবনে মুক্তিপণের দাবীতে আরো তিন জেলে অপহরণ।

Sapla News
  • আপডেট সময় : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধ

‎সুন্দরবনে মুক্তিপণের দাবীতে আরো তিন জেলেকে অপহরণ করা হয়েছে। যেন থামছেইনা বনদস্যুদের হাতে জেলে অপহরণ।
‎বুধবার রাতে আরো ৩ জেলেকে অপহরণ করেছে করিম শরীফ বাহিনীর সদস্যরা।  শরণখোলা রেঞ্জের এলাকায় বনদস্যুরা এই ৩ জেলেকে অপহরণ করে। অপহৃত জেলেদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, রায়হান (২২) ও সুমন (২৪) এদের বাড়ী বাগেরহাটের শরণখোলার এলাকায়।

‎অপরদিকে,অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৪ জেলে। সুন্দরবনের  শুটকি পল্লীর চার মহাজনের ১৪ জেলেকে ছেড়ে দিয়েছে। এখনো দুইমহাজনের ১২ জেলে জিম্মি রয়েছে।

‎সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্টগার্ডে নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান শুরু হলেও শরণখোলা রেঞ্জ এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। যে কারণে শরণখোলা রেঞ্জের বনাঞ্চল এখন দস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

‎সুন্দরবনের শুটকি জেলে পল্লী শেলার চরের মৎস্য ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে এতথ্য নিশ্চিত করে আরো জানায়, বনদস্যুদের হাতে অপহৃত প্রত্যেক জেলেকে মুক্ত করতে দস্যুদের ৭০ থেকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাতে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিন পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ৬ জেলেকে ও বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনী ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে ২০ জেলেকে অপহরণ করেছিল। এদেও মধ্যে মুক্তি পাওয়া ১৪ জেলে ছিল।

‎এদিকে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী ফিরোজ হাওলাদার বাদী হয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীরকে প্রধান আসামী করে বৃহস্পতিবার শরণখোলা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎সুন্দরবনে মুক্তিপণের দাবীতে আরো তিন জেলে অপহরণ।

আপডেট সময় : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬