ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২। ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের আলোচিত মামলায় জামিন ‘আইন মেনেই সিদ্ধান্ত’ দেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন। আলমডাঙ্গায় ভোক্তা অফিসের অভিযানে এক ট্রেডার্সসহ ৪ বেকারীকে ২৬ হাজার টাকা জরিমানা। পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ। পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ! দর্শনা হল্ট স্টেশন এলাকায় নেশা ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের উদ্বেগ। রোজার মাসে অনাহারে বৃদ্ধা জরিনা বেগম, ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি ও দীর্ঘশ্বাস খাদ্য সামগ্রী পেল কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। রামেবি ভিসিকে অপসারণে তিন দিনের আল্টিমেটাম কাজ দিতে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ সংবাদ সম্মেলন করে অস্বীকার করলেন ভিসি। ‎মোংলায় ভ্রাম্যমাণ  আদালত কর্তৃক ৭ দোকানদারকে জরিমানা।

পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ।

Sapla News
  • আপডেট সময় : ০৭:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫–২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের উপকারভোগী নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৫০ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরন তালুকদার, ইউপি সচিব মীরা চন্দ ইউপি সদস্য মো. ইলিয়াস মিয়া, মো. দুলাল মিয়া, লিটন তালুকদার, সংরক্ষিত সদস্য মোছা. হাওয়ারুন নেছা ও রাহেলা বেগম, কম্পিউটার অপারেটর সজীব দাসসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা।
চাল নিতে আসা উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ।

আপডেট সময় : ০৭:৫১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬