ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা হল্ট স্টেশন এলাকায় নেশা ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের উদ্বেগ। রোজার মাসে অনাহারে বৃদ্ধা জরিনা বেগম, ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি ও দীর্ঘশ্বাস খাদ্য সামগ্রী পেল কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। রামেবি ভিসিকে অপসারণে তিন দিনের আল্টিমেটাম কাজ দিতে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ সংবাদ সম্মেলন করে অস্বীকার করলেন ভিসি। ‎মোংলায় ভ্রাম্যমাণ  আদালত কর্তৃক ৭ দোকানদারকে জরিমানা। আউলিয়াপুরে অবৈধভাবে মাটি কাটা ও রাস্তা নষ্টের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। চুয়াডাঙ্গায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গণসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও প্যাথেড্রিন উদ্ধার জীবননগরে দুই পিস ই’য়াবা সহ যুবক আটক তিন মাসের কারাদণ্ড ও জরিমানা। চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অফিসের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০’হাজার টাকা জরিমানা।

রোজার মাসে অনাহারে বৃদ্ধা জরিনা বেগম, ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি ও দীর্ঘশ্বাস

Sapla News
  • আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি ,
মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া মন্ডলপাড়ায় একা পড়ে থাকা জরিনা বেগমের (৭০) জীবনে যেন দুঃখই একমাত্র সঙ্গী। স্বামী হারিয়েছেন বহু বছর আগে। নেই কোনো জমিজমা, নেই আয়ের পথ। সরকারি সহায়তার তালিকায় তার নাম কখনোই ওঠেনি। বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই।
পবিত্র রমজান মাস—যে মাসে ঘরে ঘরে ইফতারের আয়োজন, সেই মাসেই অনাহারে দিন কাটছে এই বৃদ্ধার। ইফতার কিংবা সেহরিতে অনেক সময় তার ভাগ্যে জোটে না একমুঠো খাবারও। বাধ্য হয়ে শুধু পানি খেয়েই রোজা ভাঙেন তিনি।
জরিনা বেগমের রান্নাঘরে গিয়ে প্রতিবেশী সুমি বলেন,
“চুলার দিকে তাকালেই বোঝা যায় কত দিন ধরে এখানে আগুন জ্বলেনি। হাঁড়ি-পাতিল পড়ে আছে, কিন্তু রান্না হয় না। ঘরে চাল-ডাল কিছুই নেই।”
প্রতিবেশীরা জানান, প্রতিদিন ইফতারের সময় জরিনা বেগম ঘরের দরজার সামনে বসে থাকেন। নিঃশব্দে তাকিয়ে থাকেন রাস্তার দিকে—কখন যেন কেউ একটু খাবার নিয়ে আসে। সেই খাবার দিয়েই তার ইফতার, সেই খাবার দিয়েই সেহরির ভরসা।
স্থানীয় বাসিন্দা সাগর মন্ডল বলেন,
“এই বয়সে তার এমন কষ্ট কেউ সহ্য করতে পারে না। তিনি একেবারে অসহায় অবস্থায় আছেন।”
আরেক প্রতিবেশী মমিনুর মোল্লা বলেন,
“রমজান মাসে একজন বৃদ্ধা মানুষ না খেয়ে থাকছেন—এটা আমাদের সবার জন্য লজ্জার। এখনই যদি কেউ এগিয়ে না আসে, তাহলে তার বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।”
এলাকাবাসীর আকুল আবেদন, জরিনা বেগমকে দ্রুত বয়স্ক ভাতা ও জরুরি খাদ্য সহায়তার আওতায় আনা হোক। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে তারা সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোজার মাসে অনাহারে বৃদ্ধা জরিনা বেগম, ইফতার–সেহরিতে সঙ্গী শুধু পানি ও দীর্ঘশ্বাস

আপডেট সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬