চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অফিসের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০’হাজার টাকা জরিমানা।
- আপডেট সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বাদুড়তলা ও নিউমার্কেট এলাকায় ৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় আমদানীকৃত কাপড়ের কাজপত্র যথাযথাভাবে সংরক্ষণ না করায় জনাব মো: রবিউল ইসলাম এর কাপড়ের শোরুম BONDকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০,০০০/- আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কাপড়ের দোকান, কসমেটিকস তদরাকি করা হয়। এসময় যৌক্তিক মূল্যে কাপড় ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন কসমেটিকস বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি মো: মন্জুরুল ইসলাম লার্জ , সদস্য সচিব মো: সুমন পারভেজ, নিউমার্কেট সমিতির সভাপতি হাজী ফিরোজ ও সাধারণ সম্পাদক মো: আকরাম আলী, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।


















