ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল। রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিয়োগ.। বোমার সাথে বসবাস!। নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ। তেরখাদা-খাল খননের উদ্বোধন, কৃষি ও মৎস্য খাতে বিপ্লব-আজিজুল বারী হেলালের.। কুলিয়ারচরে চোর সহ মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ কচুয়ায় গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন সংসদ সদস্য রাহাদ ও বিএনপি নেতৃবৃন্দ। খুলনায় নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ. ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিয়োগ.।

Sapla News
  • আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান। সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন। খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিয়োগ.।

আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬