কুলিয়ারচরে চোর সহ মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
- আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি যাওয়া এক মোটর সাইকেল সহ ২ আসামিকে গ্রেফতার করেন কুলিয়ারচর থানা পুলিশ। ২ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া সরাইল থানার মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো:রাসেল মিয়া(২২) ও মো:মমিনুল হাসান (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেন।এবং Suzuki Gixxen SF 155cc মডেলের চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করা হয়। এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।মো: রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এবং মমিনুল হক ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার দামাউরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানা যায়, মোটর বাইকটি ১৩ ফেব্রুয়ারী বিকালে কুলিয়ারচর উপজেলার গাইলকাটা গ্রাম থেকে চুরি করা হয়।ব্রাহ্মনবাড়িয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটর বাইকটি বিক্রির আলোচনা হলে জানতে পেরে সাথে সাথে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার মাছ বাজারে অভিযান পরিচালনা করে দুই আসামি সহ মোটর বাইক উদ্ধার করেন বলে পুলিশ সূত্রে জানায়।এই চোর চক্রে আনেয়ার হোসেন সহ আরো দুই আসামি আছে বলে জানায় গ্রেফতারকৃতরা।
একই দিনে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাইদুল রহমানের ছেলে সাজা প্রাপ্ত ওয়ারেন্টের আসামি মো: কাইয়ুম( ২৫)কেও গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন,সংবাদ পাওয়া মাত্রই আমার অফিসারদের সাথে সাথে পাঠিয়েছি। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।














