ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল। রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিয়োগ.। বোমার সাথে বসবাস!। নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ। তেরখাদা-খাল খননের উদ্বোধন, কৃষি ও মৎস্য খাতে বিপ্লব-আজিজুল বারী হেলালের.। কুলিয়ারচরে চোর সহ মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ কচুয়ায় গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন সংসদ সদস্য রাহাদ ও বিএনপি নেতৃবৃন্দ। খুলনায় নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ. ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

‎গাইবান্ধায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার টাকা।

Sapla News
  • আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

‎ ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রোববার (১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি, পিতা মোঃ মাহবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়।

‎অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়।

‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎এ বিষয়ে গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎গাইবান্ধায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার টাকা।

আপডেট সময় : ১২:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬