ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন আলমডাঙ্গা পৌর পশুহাটের নির্মাণকাজ পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল। রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিয়োগ.। বোমার সাথে বসবাস!। নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ। তেরখাদা-খাল খননের উদ্বোধন, কৃষি ও মৎস্য খাতে বিপ্লব-আজিজুল বারী হেলালের.। কুলিয়ারচরে চোর সহ মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ কচুয়ায় গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন সংসদ সদস্য রাহাদ ও বিএনপি নেতৃবৃন্দ। খুলনায় নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ. ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার।

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

Sapla News
  • আপডেট সময় : ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী।
​রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।
​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
​বস্তাটি তল্লাশি করে ভেতরে পৃথক দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক সদৃশ দ্রব্য গান পাউডার ও ধারালো কাঁচের গুঁড়া পাওয়া যায়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো মূলত ককটেল বা হাতবোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
​র‍্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

আপডেট সময় : ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬