ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় চলছে প্রশাসনের নাকের ডগাই অনলাইনে মাদকের কারবার। দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা ২০২৬ সেশনের ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠিত। সরোজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা সদ্য বিদায়ী স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। পটিয়ায় জাল জালিয়াতির মামলায় জামিনে এসে প্রাণনাশের হুমকি থানায় জিডি। শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় বোমা বিস্ফোরণ, ১ জন গুরুতর আহত.। ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ। নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা

Sapla News
  • আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গার দর্শনায় বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ শে ফেব্রুয়ারি ) দুপুর ২:০০ টার দিকে দর্শনা রেল বাজারে বিভিন্ন দোকানে ও অবৈধ যানবাহনে তল্লাশী করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,অভিযান চলাকালে দোকানে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মাস্টার ফাস্ট ফুড কর্নার অনিয়মের প্রমাণ পাওয়া ২ হাজার টাকা, মনির মুরগির দোকান ১ হাজার টাকা, মো. জয়নাল মুদি দোকান ১ হাজার টাকা। তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের আরও অন্তত ১০ টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ সহ দোকান মালিক সমিতি নেতৃবৃন্দকে সতর্কতা বার্তা দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬