ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিস্টুলা মুক্ত পানছড়ি গড়তে ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন, উঠান বৈঠকে সচেতনতা জোরদার বিএনপির সাবেক সভাপতি ফিরলেন প্রশাসনে-খুলনা বাসীর অভিনন্দন!। চলতি মওসুমে দর্শনা কেরুজ চিনিকলটি ৩ হাজার ৫৬৫ মেট্টিকটন চিনি উৎপাদন করে। দর্শনায় এক যুবদল কর্মিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।।এ ঘটনায় দর্শনা এলাকা তোলপাড়। নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে। দক্ষিণ রাউজানে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত। দর্শনা থানা পু‌লি‌শের অভিযা‌নে মাদক মামলায় নারীসহ আটক-৬ চুয়াডাঙ্গায় চলতি মওসুমে ভূট্টার ব্যাপক ফলনের আশাবাদ। মানব পাচার কারি সহ ৫ আসামি গ্রেফতার। হিজলগাড়ী বাজারে সাপ্তাহিক হাট বসার জায়গা ও খেলার মাঠ দখল করে প্রাচীর নির্মান বন্ধের দাবি।

ফিস্টুলা মুক্ত পানছড়ি গড়তে ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন, উঠান বৈঠকে সচেতনতা জোরদার

Sapla News
  • আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা-কে ২০২৬ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইন। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ক্যাম্পেইনের অংশ হিসেবে লোগাং ইউনিয়নের শান্তিনগর গ্রামের হেডম্যান পাড়ায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধযোগ্য একটি স্বাস্থ্য সমস্যা। বাল্যবিবাহ রোধ, সচেতন মাতৃত্ব ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ রোগ নির্মূল করা সম্ভব।

United Nations Population Fund-এর আর্থিক সহায়তা ও Center for Injury Prevention and Research, Bangladesh-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করা হবে। সনাক্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। তথ্যদাতাকে দেওয়া হবে ১,০০০ টাকা সম্মানী।

উদ্যোক্তারা জানান, সফল বাস্তবায়নের মাধ্যমে আগামী ২৩ মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে পানছড়িকে আনুষ্ঠানিকভাবে ‘ফিস্টুলা মুক্ত’ ঘোষণা করার লক্ষ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিস্টুলা মুক্ত পানছড়ি গড়তে ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন, উঠান বৈঠকে সচেতনতা জোরদার

আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬