শিরোনাম :
টেকনাফের কানজর পাড়ার আলোচিত গফুর নৌবাহিনীর হাতে আটক, অস্ত্র-গুলিসহ ইয়াবা উদ্ধার।
Sapla News
- আপডেট সময় : ০৫:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফ উপজেলার কানজর পাড়ার বহুল আলোচিত ব্যক্তি গফুরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য ইয়াবা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।



















