টেকনাফের উত্তরলম্বরি সমুদ্র সৈকতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।
- আপডেট সময় : ০৬:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তরলম্বরি সমুদ্র সৈকতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ১৯ থেকে ২০ বছর।
লাশের শরীরে দৃশ্যমান আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সাগরের ঢেউয়ে ভেসে সৈকতে উঠে এসেছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



















