রাউজান পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় শিব চতুর্দ্দশী উপলক্ষে ৩য় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৮:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলা-এর বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় রেইনবো ক্লাবের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী শিব চতুর্দ্দশী উদযাপন উপলক্ষে ৩য় তম অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চারদিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শিব স্নান, শ্রীশ্রী শিব চতুর্দ্দশী পূজা, গীতা প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন রনি চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সুমন দেবনাথ এবং শুভ অধিবাস কীর্তনের পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর কৃষ্ণ স্বপন গোস্বামী।
পাঁচখাইন দক্ষিণ নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব ও কালি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অজিত নাথ (নুনু), সাধারণ সম্পাদক বাবলু দেব নাথ, আহ্বায়ক উজ্জ্বল দেবনাথ (রিটন), যুগ্ম আহ্বায়ক আশিষ কান্তি নাথ, সদস্য সচিব অজিত দেবনাথ, অর্থ সচিব রতন দেবনাথ, সমন্বয়ক অনিল নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উক্ত মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো নাথপাড়া এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় অনুশাসন ও ভক্তিমূলক পরিবেশে চারদিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



















