সৌদিতে প্রবাসীদের বিনাকারণে গ্রেফতার চুপ বাংলাদেশী দূতাবাস উদ্বেগ প্রকাশ “দেশ বন্ধু রেমিট্যান্স যুদ্ধা সংসদ”।
- আপডেট সময় : ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

রিমন হোসেন, সৌদি আরব প্রতিনিধি:-
সৌদিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, অথচ তাদের এই করুন পরিনতিতে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে অভিযোগ করছেন দেশে ফেরত আসা প্রবাসীরা। “দেশ বন্ধু রেমিট্যান্স যুদ্ধা সংসদ” পরিবার এ বিষয়টি নজরে এনে এর প্রতিকার চাচ্ছে।
প্রবাসীদের অনেকের আকামার মেয়াদ থাকলেও সৌদি প্রশাসন মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় দীর্ঘদিন আটকের পর দেশে পাঠিয়ে দিচ্ছে।
সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী ৩ শ্রেণির ভিসাধারি প্রবাসী মেয়াদোর্ত্তীর্ণ ভিসা, ওমরা ভিসা, ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের পূর্বে দেশ ত্যাগের নির্দেষ দিয়েছিল। তবে সেদেশে বাংলাদেশী বৈধ প্রবাসীদেরকেও প্রসাসন গ্রেফতার করছে। অনেকে অভিযোগ করে বলেছে ডিউটি চলমান অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে জেলখানায় নিয়ে যাচ্ছে। সেখানে খাবারের কষ্ট সহ কেউ কথা বলতে গেলে শারিরিকভাবে নির্যাতন করছে।
সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছেনা। জেলখানায় অনেক প্রবাসী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এমতাবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে হস্তক্ষেপ চাচ্ছে ভুক্তভোগী প্রবাসীরা এবং ঋণগ্রস্থ প্রবাসীদের দিকে সুদৃষ্টি দেওয়ার অনুরোধ করেছেন।



















