ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণীয় বিদ্যাপীঠের এসএসসি পরিক্ষার্থীদর বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৫:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ডিঙ্গেদহ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদরের ডিংগেদহ সোহরাওয়ার্দী স্মরণীয় বিদ্যাপীঠের এসএসসি পরিক্ষার্থীদর বিদায় ও বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টার সময় বিদ্যাপীঠ মাঠ অনুষ্ঠিত হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি,র সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। তিনি বলেন- বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়েছে। দুঃখের বিষয় বিদ্যালয়টি দেখে মনে হয় না যে এখান থেকে কোন শিক্ষার্থী মেট্রিক পাশ করেছে। কিন্তু এই বিদ্যাপীঠের অনেক ছাত্র দেশের বিভিন্ন স্থানে অনেক বড় বড় চাকরি করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিদ্যাপীঠে এসে অনেকেই বড় বড় কথা বলবে, বাচ্চাদের উৎসাহীত করার কথা বলবে, কিন্তু বাস্তবতা হলো তারা নিজেরাই সেই কাজ গুলো করেনা।বিগত ৫০ বছরে বিদ্যাপীঠের অবকাঠামোর কোন উন্নতি হয়নি। আমি গত বছর এখানে আসছিলাম। বিদ্যাপীঠের অবকাঠামোর অবস্থা দেখে পরের দিনই শিক্ষা অফিসে গিয়ে তদবির করে চারতলা ফাউন্ডেশনের একতলা ভবনের বরাদ্দ করিয়েছি।আমি প্রতি বছর এক তলা করে চার তলা করে দিব।আজকে আপনারা যে বিদায় নিচ্ছেন কয়েক মাস পর এসএসসি পরীক্ষা দিবেন। অনেকেই ভালো ফলাফল করবে আবার অনেকে ফেল করবে। আস্তে আস্তে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন এবং বিভিন সার্কেল তৈরি হবে আপনাদের মধ্যে থেকে কেউ কৃষক, কেউ মুদির দোকানদার, আবার কেউ বিসিএস পরীক্ষা দিয়ে দেশের গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করবে। সকলকে মনে রাখতে হবে শুধু শিক্ষিত নয় সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল আলম সুজন, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ডিংগেদহ মিলন সংঘের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মিলন সংঘের উপদেষ্টা পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ নুরু মিয়া, মিলন সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন।
অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফারজানা বেগম, ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি রুহুল কুদ্দুস পচা প্রমুখ।


















