ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার কালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশী উদ্ধার করেছে পুলিশ। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারবো জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিলেন ডিসি লুৎফুন নাহার। দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত: বাজারের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা দামুড়হুদার কলাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ। ঝিনাইদহে চার বছরের শি’শু কন্যাকে ধ’র্ষ’ণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ দুই যুবকের বি’রুদ্ধে- চলছে তোলপাড়।(পর্ব-১) অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নীরব প্রশাসন। হিজলগাড়ী গ্রামে ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় সালিশ।অতঃপর,থানায় অভিযোগ দায়ের। চুয়াডাঙ্গার অনিয়ম পর্ব-১। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ব বৃদ্ধি।কোন প্রতিকার নেই। আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩: জব্দ করা হলো প্রাইভেটকার।

চুয়াডাঙ্গায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিলেন ডিসি লুৎফুন নাহার।

Sapla News
  • আপডেট সময় : ০২:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশন পরিদর্শনে ডিসি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহার জ্বালানি সংকটজনিত জনদুর্ভোগ লাঘবে শহরের ফিলিং স্টেশনগুলো সরেজমিন পরিদর্শন করেছেন। রোববার (৫ এপ্রিল) সকালে তিনি শহরের একাধিক পেট্রোল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম সরাসরি তদারকি করেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই আমাদের প্রধান লক্ষ্য। কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে ভোগান্তি কমে এবং জনগণ স্বস্তি পায়।”

এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, অনিয়ম, মজুদদারি কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনস্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিলেন ডিসি লুৎফুন নাহার।

আপডেট সময় : ০২:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬