ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার কালে ৪ শিশুসহ ৮ বাংলাদেশী উদ্ধার করেছে পুলিশ। সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারবো জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দিলেন ডিসি লুৎফুন নাহার। দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত: বাজারের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা দামুড়হুদার কলাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ। ঝিনাইদহে চার বছরের শি’শু কন্যাকে ধ’র্ষ’ণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ দুই যুবকের বি’রুদ্ধে- চলছে তোলপাড়।(পর্ব-১) অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নীরব প্রশাসন। হিজলগাড়ী গ্রামে ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় সালিশ।অতঃপর,থানায় অভিযোগ দায়ের। চুয়াডাঙ্গার অনিয়ম পর্ব-১। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ব বৃদ্ধি।কোন প্রতিকার নেই। আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩: জব্দ করা হলো প্রাইভেটকার।

দামুড়হুদার কলাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ।

Sapla News
  • আপডেট সময় : ০২:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এতে গুরুতর আহত হয়েছেন মা ও ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ইউনুচ আলীর ছেলে শিপলু আলীর কাছ থেকে একই গ্রামের জীবন আলীর ছেলে শিহাব (২২) গত দুই মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে ২৩ হাজার টাকা ধার (হাওলাদ) নেন। ঋণের মেয়াদ শেষ হলেও শিহাব টাকা ফেরত না দিয়ে দিনের পর দিন নানা টালবাহানা শুরু করেন।

ভুক্তভোগী শিপলু আলী জানান, গত ৩রা এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় অভিযুক্ত শিহাবসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিপলুর বাড়ির সামনে আসে। অভিযুক্তরা হলেন:
১. শিহাব (২২), পিতা- জীবন আলী
২. আকরাম (৫৫), পিতা- মৃত আজিবার মন্ডল
৩. কামাল (৫০), পিতা- মৃত আজিবার মন্ডল
৪. জিয়া (৪০), পিতা- জীগার মন্ডল

অভিযুক্ত জিয়া পরিচিত হওয়ার সুবাদে শিপলুকে বাড়ি থেকে ডেকে বের করেন। শিপলু সরল বিশ্বাসে বাইরে আসামাত্রই কোনো কথা ছাড়াই অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালি দিতে নিষেধ করায় অভিযুক্তরা ধারালো দা দিয়ে শিপলুর মাথা লক্ষ্য করে কোপ মারে।

শিপলু হাত দিয়ে তা প্রতিহত করলে ধস্তাধস্তির একপর্যায়ে দাটি মাটিতে পড়ে যায়।
এ সময় শিপলুর চিৎকারে তার বাবা, মা ও স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

হামলাকারীদের মারধরে শিপলুর মায়ের হাত ভেঙে যায় এবং পায়ের পাতায় ধারালো অস্ত্রের কোপ লাগে। এ সময় শিপলুর স্ত্রীকেও শ্লীলতাহানি ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলা শেষে অভিযুক্তরা পাওনা টাকা না দেওয়ার জন্য এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং পুরো পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শিপলু আলী বাদী হয়ে উল্লিখিত চারজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান:
“আমরা এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, পাওনা টাকা আত্মসাতের উদ্দেশ্যে এভাবে নিরীহ পরিবারের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদার কলাবাড়িতে পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ।

আপডেট সময় : ০২:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬