ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ ও বিপণন নিয়ে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা তিতুদহের কামাল মেম্বার আরো বেপরোয়া-এবার মাটি বিক্রি করছে বড়সলুয়া কাশেম মাষ্টারের ইট ভাটায়। চুয়াডাঙ্গায় এক নারীর সহযোগিতায় আরেক নারীকে দলবদ্ধ ধর্ষণ। চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি। তিতুদহের কামাল মেম্বারের দম্ভোঃ কত বড় বড় সাংবাদিক দেখলাম। বাগানের গাছ কেটে লুটপাট,সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কার্পাসডাঙ্গায় চড়া দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা, জব্দকৃত ৫০০ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের হঠাৎ উদয় ঘটনায় তোলপাড়-চলছে জেলা জুড়ে আলোচনা। দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: ৮ পলাতক আসামি গ্রেফতার।

চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি।

Sapla News
  • আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি মাইন নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব মাইন নিষ্ক্রিয় করে। মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা মাঠে জমি চাষ করার সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো শনাক্ত করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হলো।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।”

মাইন নিষ্ক্রিয়করণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি।

আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬