ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূবাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা। চুয়াডাঙ্গার হায়দারপুরের সাইম ও তার পিতা আজিজুল হক স্বপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:থানায় অভিযোগ দায়ের। কুলিয়ারচরে প্রেমের সম্পর্ক থেকে ধর্ষন, আসামী গ্রেফতার। দত্তনগর কৃষি খামারের প্রাচীর নির্মাণে পুকুর চুরির অভিযোগ -পূণঃনির্মাণের দাবী। আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির ৮০ লাখ টাকা অনিয়মতান্ত্রিকভাবে লুটপাট করার অভিযোগ। তিতুদহে বিপন্ন গন্ধগোকুলের পাঁচ বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পরিবেশবাদী সংগঠন। আলমডাঙ্গায় মাদক মামলার ৯ আসামীকে আটক করে করেছে থানা পুলিশ। ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা: শিক্ষা ও মানবিকতার আলোয় বদলে যাচ্ছে একটি জনপদ।

দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক।

  • আপডেট সময় : ১১:০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন ৪৬ মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম৪৪

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘড়িয়া সীমান্তে অবস্থান নেয় টহল দল। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে দুইজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক।

আপডেট সময় : ১১:০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫