তহিরুল ইসলাম : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী ইকরামুল হাসান (৪২) পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফেনসিডিলসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১৪ জন স্টাফ, ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ জন সদস্যসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হাসানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ১৮৫ বছর ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আসামিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com