ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার শনিবার।

  • আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৪০৯ বার পড়া হয়েছে

শাপলা নিউজ।
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।
ঈদুল আজহা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে পাঁচ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছয় মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুইটি শনিবার ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।

এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা শনিবার দিনেও সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। একই সঙ্গে শনিবার স্বাভাবিক থাকবে পুঁজিবাজারে লেনদেন। ডিএসই সূত্রে জানা গেছে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৭ ও ২৪ মে দিনটিতেও ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার শনিবার।

আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫