ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

যুবককে কুপিয়ে জখমের দু’দিন পর মৃত্যু।

  • আপডেট সময় : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা শহরে নিপুন কুমার সাহা নামে এক যুবককে কুপিয়ে জখমের দু’দিন পর মৃত্যু।
মঙ্গলবার ১৫ এপ্রিল বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে। এর আগে ১২ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন নিপুন সাহা। নিহত নিপুন কুমার সাহা ২৩ শহরের বড়বাজার পাড়ার কৃষ্ণপদ সাহার ছেলে। তিনি বর্তমানে শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল রাতে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে ফেরিঘাট রোডের তরমুজ বিক্রেতা আমিনুল ইসলাম ও বৈদ্যুতিক মিস্ত্রী রুবেলকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এরই জের ধরে ১২ এপ্রিল রাতে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুনকে একা পেয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আইসিইউতে মারা যান নিপুন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। অভিযুক্ত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবককে কুপিয়ে জখমের দু’দিন পর মৃত্যু।

আপডেট সময় : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫