দর্শনা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সাজ্জাদের স্ত্রী।

  • আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন ৩১৩ জন আবেদনকারীকে পেছনে ফেলে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বুধবার ২০ এপ্রিলের আগের শেষ কার্যদিবসে হাইকোর্টের বিচারপতি মো. মাহবুবুল আলম ও বিচারপতি মো. হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

তবে এ জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। তিনি এক ফেসবুক পোস্টে জানান, হাইকোর্টে জামিনের জন্য শুনানি চলছিল ৫৪৭টি মামলার। বিচারক ১৫০ নম্বর সিরিয়াল পর্যন্ত শুনানি করছিলেন, কিন্তু ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের মামলাটি হঠাৎ শুনানিতে উঠে আসে এবং মাত্র এক মিনিটেই তাকে জামিন দেওয়া হয়।
জুলকার লিখেছেন ৩১৩ জনকে ডিঙিয়ে কিভাবে তামান্না শারমিন এক মিনিটে জামিন পেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তিনি আরও যোগ করেন কিছুদিন আগেই তার স্বামী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এরপরই তামান্না প্রকাশ্যে আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘টাকা দিয়ে কিনে নেওয়া যায় এমন দাবি করেন।

এমন একজন ব্যক্তির স্ত্রীকে জামিন দেওয়া নিয়ে আইনের নিরপেক্ষতা ও বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে। সাজ্জাদের স্ত্রী ৪৬৩ নম্বর সিরিয়ালে থেকেও দ্রুত জামিন পান ৩১৩ জন আবেদনকারীকে বাদ দিয়ে হয় এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক – জামিন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে শঙ্কা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সাজ্জাদের স্ত্রী।

আপডেট সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫