প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৩:৫৪ পি.এম
ভারতে পাচারকালে ৪ কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার উদ্ধার।

চুয়াডাঙ্গা প্রতিনিধি।:
চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আফসার আলী ২৭ কে আটক করেছে বিজিবি ৬ ব্যাটালিয়ন।
আটক আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানিয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয় অবৈধভাবে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল বৃহস্পতিবার বিকাল সারে ৪টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকেন বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পরই একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কাপড়ের বেল্ট এর মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণেরবার ৩ কেজি ৬ গ্রাম উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় জব্দকৃত স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা।
আটককৃত ব্যক্তিকে হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com