প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৫:১৮ এ.এম
৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন যুবক আটক।

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে দীপক সরকার ২৪ জানা গেছে শিশুটি খেলাধুলার করার জন্য মদাপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানের চাতালে মাটি আনতে যায়। ওই সময় ধানের চাতালের কর্মচারী দীপক শিশুটিকে কাছে ডেকে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ছেড়ে দেয় দীপক। পরে বিষয়টি শিশু তার পরিবারকে জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসী দীপকে আটক করে পরে মারধর করে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে পরে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে মেয়েটির জবানবন্দী নিয়ে জানতে পারি যে আটক ব্যক্তি মেয়েটিকে যৌন হয়রানির চেষ্টা করেছে।
এ বিষয়ে কালুখালী থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com