দর্শনা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত।

  • আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আশিক নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অধ্যক্ষ ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধিসহ অন্তত ৭/৮ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত আশিক মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। চাতল গ্রামের আরব আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিতে নাম দেওয়া নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত দল বিদ্যালয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরীর উপস্থিতিতে তদন্তকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের অনুসারী চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক, অ্যাডভোকেট আলী হায়দার বাবলুর লোকজন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা করে। তখন নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন সহ উপস্থিত ব্যক্তিরা আটকানোর চেষ্টা করেন।
এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেন ও নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি রঞ্জন সহ অন্তত ৭/৮ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। তাৎক্ষণিক বিক্ষুব্ধ নেতাকর্মীরা আশিকের লাশ কাঁধে নিয়ে কটিয়াদী পৌর সদরে মিছিল করেন। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
অন্যদিকে আহতরা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।কটিয়াদী থানার ওসি তরিকুল ইসলাম শাপলা নিউজ কে জানান এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত।

আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫