দর্শনা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ ​রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার। জীবননগর সীমান্ত বিজিবি র পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্যসহ আটক-২। হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডিঙ্গেদহ হাই স্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহিনুল’র গুরুতর অভিযোগ–আইনগতভাবে সমাধানের দাবী করেছেন প্রধান শিক্ষক শাহিনুল। নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র অফিস উদ্ভোধন। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে ডিবি’র অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মহেশপুরে ২ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো বিএসএফ।

  • আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিয়েছে বিএসএফ দুই ব্যক্তি অবৈধপথে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়।
শুক্রবার সকাল ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুই বাংলাদেশি হলো মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী।
বিজিবি জানায় বুধবার রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয় দুই বাংলাদেশি। পরে বিএসএফ আটকদের কাছে থাকা পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বেনীপুর বিজিবি অধীনস্থ সীমান্ত কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বৈঠকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ  উবায়দুল্লাহ ও ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা দুই দেশের প্রতিনিধিত্ব করেন। পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।
আটক বাংলাদেশি নাগরিক লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ছাড়া অপর আটক নারী বাংলাদেশিকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মহেশপুর থানা সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহেশপুরে ২ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো বিএসএফ।

আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫