জালাল উদ্দিন/তহিরুল ইসলামঃ গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের ২য় অধিবেশন কাউন্সিলে ৩টি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com