ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রেসক্লাব গংগাচড়ার দপ্তর ও প্রচার সম্পাদক পদ থেকে সাংবাদিক আব্দুস সালামের স্বেচ্ছায় পদত্যাগ। মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন। চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ডিঙ্গেদহ সোহরা ওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপিঠে মিলন সংঘ’র ইফতার পার্টি অনুষ্ঠিত।। শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । চবি’র সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের ইন্তেকাল চুয়াডাঙ্গায় জামায়াতের ৩৮ জন নারী-পুরুষ রুকন শপথ নিলেন। লাউয়ের পাতা সিন্ধ করে,ইফতারি করছে পরিবারটি! শুধু পানি খেয়ে রোজা রাখছে তারা! । কক্সবাজার চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন আটক।

দামুহুদায় ১০ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ 

  • আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৬১৩ বার পড়া হয়েছে

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে এক ডিম বিক্রেতার নিকট ডিম কিনতে গিয়ে ১০ বছর বয়সী এক কন্যা শিশু শ্লীলতাহানির স্বীকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই শিশুটির পরিবারের লোকজন অভিযুক্ত ফেরিওয়ালা ডিম বিক্রেতা জিল্লুর রহমান জিল্লুকে উত্তম মাধ্যম শেষে (৩১) আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত ডিম বিক্রেতা পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার খালেক মল্লিকের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতেই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত ডিম বিক্রেতার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার আব্দুল খালেক মল্লিকের ছেলে জিল্লুর রহমান জিল্লু ফেরি করে দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামে ডিম বিক্রি করতে যান। এসময় একই গ্রামের জৈনেক চান্দু মিয়ার ১০ বছর বয়সী কন্যা শিশু ডিম কিনতে গেলে ডিম বিক্রেতা অভিযুক্ত জিল্লু শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটি ভয়ে পালিয়ে এসে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানায়। শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা ডিম বিক্রেতাকে গণধোলাইয়ের পর থানা পুলিশে সোপর্দ করে। এদিন রাতেই শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত ডিম বিক্রেতার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা ডিম বিক্রেতা জিল্লুর রহমান জিল্লুকে আটক করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ডিম বিক্রেতাকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দামুহুদায় ১০ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ 

আপডেট সময় : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫