নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট খুনি শেখ হসিনার নির্দেশে হরতাল, অবরোধ, সারা বাংলাদেশে নৈরাজ্য সন্ত্রাস এবং আওয়ামীলীগকে পূর্ণবাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় মিলগেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও টঙ্গী পুর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মিলগেট থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজার এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন।মিছিলে ফ্যাসস্ট খুনি শেখ হাসিনার নির্দেশে অবৈধ হরতাল মানিনা মানবোনা বলে স্লোগান দিতে থাকে তারা। এসময় উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মোল্লা, আবুল কালাম, আলমগীর পাঠান, আলি হসেন হারুন, সাইফুল আক্তার, আব্দুল্লা, অপু, মমিন ফকির ও ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com