ঝিনাইদহ প্রতিনিধ : পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান। কল্যাণ সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ,পুলিশ সুপার,ঝিনাইদহ। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব অমিত কুমার বর্মন,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,জনাব মো: অলিউর রহমান,মেডিকেল অফিসার,পুলিশ হসপিটাল,ঝিনাইদহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com